,

সু চির দলের সদর দফতরে ককটেল হামলা

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় মনিটরিং গ্রুপের মতে, মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ফাইল ছবি

মিয়ানমারের ইয়াঙ্গুনে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদর দফতরে ককটেল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পরপরই এনএলডির কার্যালয়ে আগুন ধরে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এনএলডির ওই সদর দফতরের দায়িত্বে থাকা সোয়ে উইন বলেন, এলাকার বাসিন্দারা আগুন নেভাতে দমকল বিভাগকে খবর দেয়। আনুমানিক ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মনে হচ্ছে কেউ মলোটোভ ককটেলে আগুন ধরিয়ে তা সদর দফতরের দিকে ছুড়ে দিয়েছিল। সূত্র: ব্যাংকক পোস্ট

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য