,

প্রস্তুতি নিয়েও জেমসের কনসার্ট স্থগিত

news-image

বিনোদন ডেস্ক : জেমসের কনসার্ট মানেই তুমুল উত্তেজনা। তাই হয়েছিল গাজীপুরে। স্বাধীনতা দিবসে শহরের রাজবাড়ি মাঠে আয়োজন করা হয়েছিল কনসার্ট। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল।

বিপত্তির কারণও অনাকাঙ্ক্ষিত কিছু নয়। সেই করোনা!

বৃহস্পতিবার দিবাগত রাত ঠিক ১২টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে ফেইসবুকে ‘নগরবাউল জেমস’ অফিশিয়াল পেজে জানানো হয় কনসার্ট স্থগিতের খবরটি।

সেখানে বলা হয়, “দুঃখিত! সারা দেশের-ন্যায় গাজীপুরে ও করোনার প্রকোপ বাড়তে থাকায়, গাজীপুর আপামর জনসাধারণের বৃহৎ স্বার্থে, আগামীকাল ২৬ মার্চ গাজীপুর রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো!”

নিঃসন্দেহে হতাশার খবর! তাতে সান্ত্বনাও দিলেন রকগুরু। জানালেন, পরিস্থিতি স্বাভাবিক হলে গিটার নিয়ে মঞ্চে উঠবেন।

“সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যেকোনো সুবিধাজনক সময়ে আমরা আবারও অনুষ্ঠানটি আয়োজনের দিকে অগ্রসর হবো।”

গত ফেব্রুয়ারিতে করোনার টিকা নিয়েছেন জেমস। ওই সময় তার মুখপাত্র জানিয়েছিলেন, নিজের আগ্রহেই টিকা নেন প্রভাবশালী এ গায়ক।

বার্তার শেষে সবাইকে করোনা থেকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে। বলা হচ্ছে, “তত দিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।”

সর্বশেষ এক বছরে করোনার কারণে কোনো কনসার্টে পা রাখেননি জেমস। আর কামব্যাকেই ঘটল বিপত্তি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য