,

গুগল ডুডলে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। আজ শুক্রবার গুগলের সার্চ আইকনে গেলেই দেখা যাবে নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে গুগলের লোগোও লাল-সবুজ।

বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, জাতীয় উৎসব, বিশিষ্ট কোনো মানুষের জন্মদিন উপলক্ষে গুগল বরাবরই ডুডল প্রকাশ করে আসছে। এবারের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ডুডল। এতে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত বিভিন্ন তথ্য ও খবর।

উল্লেখ্য, বিভিন্ন দিবস, বিখ্যাতদের জন্মদিন কিংবা নানান আয়োজনে গুগলের লোগো পরিবর্তন এখন অনেকটাই নিয়মে দাঁড়িয়েছে। এসব দিনকে উপলক্ষ করে নিজেদের লোগোতে পরিবর্তন আনে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন। এই বিশেষ ‍দিনের লোগোকে বলা হয় ‘গুগল ডুডল’। ইতিমধ্যে গুগলের শতাধিক দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে ও প্রতি বছর করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য