,

বাংলাদেশ থেকে ফিরেই ভুটানের প্রধানমন্ত্রী ২১ দিনের কোয়ারেন্টিনে

news-image

ইউএনবি : ঢাকা থেকে ভুটানে ফিরে ২১ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা। ভুটানের প্রধানমন্ত্রীর অফিস জানায়, বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে লোটে শেরিং কোয়ারেন্টিন অবস্থায় তার গন্তব্যে পৌঁছান। একই কায়দায় তার সফরসঙ্গীদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

আগামী ২১ দিন ভুটানের প্রধানমন্ত্রীর সব সরকারি কাজ ও অনুষ্ঠান ভার্চুয়ালি পরিচালিত হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে লোটে শেরিং ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে ঢাকা সফর করেছেন।

বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য