,

মৃত্যুদণ্ডের বিধান বাতিল ভার্জিনিয়ায়

news-image

অনলাইন ডেস্ক : মৃত্যুদণ্ডের বিধান তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়া। দেশটির ২৩তম অঙ্গরাজ্য হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির আদালত। রাজ্যের গভর্নর রালফ নর্টহ্যাম এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করার পর আইনটি কার্যকর হলো।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, ভার্জিনিয়ার গভর্নর রালফ নর্টহ্যাম মৃত্যুদণ্ডের বিধান তুলে নেওয়ার বিলে স্বাক্ষর করেছেন। পরে তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার ফলে একটি ‘মৃত্যুর যন্ত্র’ বন্ধ হবে। জাতিগত বৈষম্যের ইতিহাসও শেষ হয়ে যাবে।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের বিধান বহাল রাখার পর থেকে টেক্সাসের পর ভার্জিনিয়াতেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। উপনিবেশটি গড়ে ওঠার পর থেকে এ পর্যন্ত ১৪শ বার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিলে স্বাক্ষর করার সময় গভর্নর নর্টহ্যাম জানান, গত এক শতাব্দীতে অঙ্গরাজ্যের ৩৭৭টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ২৯৬ জনই ছিলেন কৃষ্ণাঙ্গ। মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় থাকা পরবর্তী দুজন ব্যক্তির উভয়েই কৃষ্ণাঙ্গ। তবে নতুন এই আইনের ফলে তাদের বর্তমান দণ্ড আজীবন কারাবাসের দণ্ডে পরিণত হবে।

যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যে এখনো মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এদের মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে এই শাস্তি কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ১৯৪টি সদস্য দেশের মধ্যে ১৭০টি দেশে মৃত্যুদণ্ডের আইন অথবা কার্যকর করা বাতিল হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো এই আইন তুলে নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক মহল থেকে বারবার সমালোচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য