শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ইভটিজিংয়ের ঘটনায় সালিস, সংঘর্ষে নিহত ২

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলায় ইভটিজিংয়ের ঘটনা নিয়ে এক সালিসের বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমন পাঠান (২৩) ও সাকিব মিয়া (১৯)। আহতের নাম আওলাদ হোসেন মিন্টু (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরাও চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পরপরই পুলিশ দশজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় মাধ্যমে জানা গেছে, একটি ইভটিজিংয়ের ঘটনা নিয়ে অভি নামে এক তরুণের সঙ্গে ঝামেলা হয় ইসলামপুর এলাকার বাসিন্দা কাসেম পাঠানের ছেলে ইমন পাঠানের। ঘটনাটি নিয়ে অভিকে ডেকে চড়-থাপ্পড় দেন ইমন। পরে আবার মিন্টু নামে ইমনের এলাকার এক বড় ভাই অভিকে ডেকে চড়-থাপ্পড় দেন। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে রাত সাড়ে ১০ টার দিকে মিমাংসায় বসেন দুই পক্ষের লোকজন। মিন্টুর বাড়ির সামনে জামালের দোকান প্রাঙ্গণে সালিস বৈঠকটি হয়।

জানা গেছে, দুই পক্ষ মিলে ঘটনার মিমাংসা করেই ফেলেছিল। কিন্তু শেষ দিকে অভি গ্রুপের লোকজন আকস্মিক ইমন, সাকিব মিয়া ও মিন্টুকে ছুরিকাঘাত করে। এ সময় রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই ইমন পাঠান নিহত হন। সাকিবের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।

মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্তম কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, সৌরভ, অভি ও শামীম গ্রুপ এই হামলার সঙ্গে জড়িত। পুলিশ এই তিনজনের কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ঘটনার সাথে সংশ্লিষ্ট ১০ জনকে আটক করেছে। এর মধ্যে বৈঠকে উপস্থিত সৌরভের বাবা জামাল প্রধান রয়েছেন।

জানা গেছে, ছুরিকাঘাতের ঘটনায় ইমন পাঠানের পেটে ও বুকে জখম হয়। ইসলামপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাকিবও পেটে ও বুকে আঘাত প্রাপ্ত হন। বুকে ও শরীরে আঘাতপ্রাপ্ত হন আওলাদ হোসেন মিন্টু। ওসি জানান, প্রথমে ছুরিকাহত তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইমন পাঠানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাকিব ও মিন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে সাকিব মারা যায়।

জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ১০ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা