,

অগ্নিকাণ্ডে কারও দোষ থাকলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও দুরভিসন্ধি, অবহেলা কিংবা দোষ থাকলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। রিপোর্টে কারও দুরভিসন্ধি বা অবহেলা পাওয়া যায় তা অবশ্যই সরকার খতিয়ে দেখবে।’

আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং র‌্যাব আয়োজিত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এর আগে দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। পরে বালুখালী ক্যাম্পে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত সকলকেই সহায়তার আশ্বাস দেন।

সাংবাদিকদের মন্ত্রী জানান, ভাসান চর এখন অনেক উন্নত জায়গা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়ে যাওয়া রোহিঙ্গারা যদি সেখানে যেতে চায়, তাহলে অবশ্যই সরকার তাদের সেখানে নিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রাধান্য হচ্ছে রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানো। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা সব সময় বলে আসছি। বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ভূমিকা রাখুক তাই বাংলাদেশ আশা করে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা ও সেবা) মো. শহিদুজ্জামান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক ডক্টর মামুনুর রশিদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, র‌্যাব-১৫-এর অধিনায়ক আজিম উদ্দিন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আর পুলিশ ব্যাটেলিয়ানের ক্যাম্প ও আন্তর্জাতিক সংস্থা আইওএমের হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

উল্লেখ্য, গত সোমবার উখিয়া উপজেলার বালুখালীর পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এর পাশাপাশি প্রায় ১০ হাজার বসতঘর পুড়ে যায় এবং ৪৫ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য