,

গাইবান্ধায় বাড়িতে হঠাৎ বিস্ফোরণে নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামের হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে কী কারণে, কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির দল ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য