,

২৪ ঘণ্টায় ফের শনাক্ত ৩ হাজার ৫৬৭ জন, মৃত্যু ২৫

news-image

করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করে নতুন তিন হাজার ৫৬৭ জন রোগী শনাক্ত হয়েছে। পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে তিন হাজার ৫৫৪ জন ও দুই হাজার ৮০৯ জন। গতকাল ১৮ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। তার আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২৫।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী সাতজন। ২৫ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২২১টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৮৩টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে নতুন আরও তিন হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯১৫ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট করোনায় মৃত্যুবরণকারী আট হাজার ৭৬৩ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬২৫ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ১৩৮ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১৪ জন। বিভাগওয়ারী দেখা গেছে, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি