,

দেশকে ভালোবাসার আহবান রংপুরের দুই বীরাঙ্গনার

news-image

রংপুর ব্যুরো : দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের আত্মা শান্তি পাবে। সেই সাথে স্বস্তিতে থাকবে জীবিত থাকা মুক্তিযোদ্ধারাও। তাই নতুন প্রজন্মকে ৭১ এর চেতনাকে বাঁচিয়ে রাখতে তাদের দায়িত্ব নেয়ার আহবান জানিয়েছেন এই বীর যোদ্ধারা।বুধবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাব আয়োজিত বীরাঙ্গনা সম্মাননা ২০২১ এ বীরাঙ্গনা সম্মাননা অনুষ্ঠানে মনছুরা বেগম ও রুপালি রাণী সিংহকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের দেখভালসহ তাদের পাশে থাকার আশ্বাস দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন । সভাপতিত্ব করেন সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ক্লাব কার্যনির্বাহী সদস্য জুয়েল আহমেদ। এসময় সিটি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের