,

তিস্তা চুক্তি নিয়ে ভারতকে প্রেসারে রেখেছি : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তিস্তা চুক্তি নিয়ে ভারতকে প্রেসারে রেখেছি বলে মন্তব্য করেছেন ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের ঢাকা সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, তিস্তা নিয়ে আমাকে সারাক্ষণ প্রশ্ন করা হয়। আমি বলেছি, তিস্তা চুক্তির খসড়ায় সই হয়েছিল। আর যে খসড়ায় সই হয় সেটা বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়। আমরা তিস্তা নিয়ে ভারতকে প্রেসারে রেখেছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের একটি নদী থেকে আমরা সেচের জন্য পানি চেয়েছি। সেই পানি পেলে ৫ হাজার একর জমি চাষ সম্ভব হবে। এটা নিয়ে আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য