,

চট্টগ্রামে লরি-ট্রাক সংঘর্ষে চালক-সহকারী নিহত

news-image

অনলাইন ডেস্ক ; চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক এবং কনটেইনারবাহী লরি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. মাহবুব (৩২) নওগাঁ থানার দোলগাছি এলাকার মো. মোতালেবের ছেলে ও তার সহকারী মো. হাবিল (২১) সান্তাহার থানার বানগাঁও এলাকার মনির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামমুখী কনটেইনারবাহী লরি ও একইমুখী পাথরবোঝাই ট্রাক মহাসড়কের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে পৌছাঁলে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী নিহত হন।

বারআউলিয়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রুহুল আমীন বলেন, এ দুর্ঘটনার নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি ও ট্রাক দুটি আটক করে থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য