,

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ২৬১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৬১ জন নিহত হয়েছে। মঙ্গলবার একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন এই তথ্য জানিয়েছে। তবে সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত মৃত্য হয়েছে ১৬৪ জনের।

থাইল্যান্ডভিত্তিক অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস নামে এই সংগঠনটি জানিয়েছে, মিয়ানমারে প্রকৃত মৃত্যুর সংখ্যা উল্লিখিত সংখ্যার থেকে অনেক বেশি। প্রকৃত মৃত্যুর সংখ্যা যোগ করতে তাদের কাজ চলমান থাকবে।

গত বছরের নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল বিজয় পায়। তবে দেশটির সেনাবাহিনী এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে। গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করে। একই সঙ্গে সু চিসহ দেশটির শীর্ষ নেতাদের গ্রেফতার করে।

এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পরপরই মিয়ানমারে বিক্ষোভ শুরু হয়। হুমকি-ধমকি, দমন-পীড়ন, গ্রেফতার, গুলি সত্ত্বেও দেশটির গণতন্ত্রপন্থীরা সেনাশাসনের বিরুদ্ধে টানা বিক্ষোভ করে আসছেন।

রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য কাজ করা এই সংগঠনটি জনিয়েছে, গতকাল সোমবার পর্যন্ত দুই হাজার ৬৮২ জনকে গ্রেফতার, কারাদণ্ড এবং বিক্ষোভের দায়ে অভিযুক্ত করা হয়েছে। বিক্ষোভ দমনে করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দায়মুক্তিভাবে প্রকাশ্যে গুলি, শারীরিক আক্রমণ এবং অপহরণ করেছে বলেও জানিয়েছে তারা। তাদের ভাষায়, সেনাবাহিনী মানুষকে ভয় দেখাতে এসব করেছে কিন্তু জনগণ প্রতিবাদ চলমান রেখেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য