,

ব্রাজিলে করোনায় একদিনে ৩ হাজারের বেশি মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন স্ট্রেইন আর দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ব্রাজিল। দেশটিতে থামছে না সংক্রমণ ও মৃত্যুর উল্লম্ফন। একদিনে তিন হাজারের বেশি মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় ৩ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশটিতে প্রায় ৮৫ হাজার জন সংক্রমিত হয়েছে যা আগের দিনের চেয়ে দ্বিগুণের কাছাকাছি।

করোনা সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট ১ কোটি ২১ লাখ সাড়ে ৩৬ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৮ লাখ ২১ হাজার রোগী।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এই সময়ে নতুন করে ৪ লাখ ৮৫ হাজারের মতো সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ২০৬ জন।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৯৩৬ জন।

দ্বিতীয় ঢেউ আছড়ে পড়া ভারতে সংক্রমণ ৪৭ হাজারের ওপরে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য