,

৫০ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ মঙ্গলবার (২৩ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এরমধ্যে পুরুষ ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। তাদের মধ্যে ৯২০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন।

মঙ্গলবার (২৩ মার্চ) টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২১ হাজার ৯২১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ হাজার ৩১৮ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৩৩ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮৫৮ জন, খুলনা বিভাগে ছয় হাজার ৪৫৪ জন, বরিশাল বিভাগে চার হাজার ১১৭ জন, আর সিলেট বিভাগে দুই হাজার ২৩ জন।

উল্লেখ্য, দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ১৮ জন। দেশে এখন পর্যন্ত শনাক্ত পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৭৩৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য