বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবান মাসে নফল রোজা রাখার ফজিলত

news-image

ধর্ম ডেস্ক : আল্লাহ তাআলার ইবাদাতসমূহের মধ্যে রোজা একমাত্র স্বতন্ত্র ইবাদাত। যার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রমজানে রোজা রাখার পাশাপাশি রাসূল (সা.) সারাবছরই নফল রোজা রাখতেন। এরমধ্যে সবচেয়ে বেশি নফল রোজা পালন করতেন শাবান মাসে।
এ ব্যাপারে অনেক হাদিস এসেছে-

হজরত আয়শা (রা.) বলেন, নবী করিম (সা.) রমজান ব্যতীত কোনো সময় পূর্ণ মাস রোজা রাখতেন না, তবে শাবান কিছুটা ভিন্ন। কারণ, এ মাসের প্রায় পূর্ণ সময় তিনি রোজা রাখতেন।’ (সহীহ বুখারী, হাদিস নং-১৯৭০, সহীহ মুসলিম ও আবু দাউদ) একই অর্থের একটি বর্ণনা উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা (রা.) থেকে হাদিসের বিখ্যাত গ্রন্থ সুনানে তিরমিজিতেও এসেছে।

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) রমজানপূর্ব শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে, রমজান ছাড়া অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতেন না। উম্মুল মুমিনিনগণ বলতেন, ‘শাবান মাস আসলে আমরা আমাদের ভাংতি রোজাগুলো কাজা করে নিতাম। কারণ রাসূলুল্লাহ (সা.) শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন।

রজব মাস আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ (সা.) দোয়া করতেন, ‘হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌছে দিন। রমজানের প্রস্তুতিকল্পেই রাসূলুল্লাহ (সা.) শাবান মাসে বেশি রোজা রাখতেন এবং দোয়া করতেন।

একটি হাদিসের আলোকে জানা যায়, বান্দার আমল শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। এখানে জেনে রাখা ভালো যে, মূলত তিন সময়ে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। প্রথম হচ্ছে প্রত্যেক দিন ফজর ও আসরের পর বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তায়ালার দরবারে পেশ করা হয়। বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। হাদিসে আমল পেশ করার জন্য শাবান মাসের কোনো তারিখ উল্লেখ করা হয়নি, তাই বান্দার কর্তব্য হচ্ছে সারা মাস গুরুত্ব সহকারে আমল করা।

এ মাসের রোজা পালনের মাধ্যমেই আল্লাহর প্রিয় বান্দাগণ রমজানের রোজার প্রস্তুতি সম্পন্ন করে থাকেন। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের ফরজ রোজা পালনের জন্য শাবান মাসের নফল রোজা রাখার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল