,

সেই কাউন্সিলর সাময়িক বরখাস্ত

news-image

কুমিল্লা প্রতিনিধি : যুবলীগ নেতাকে গাড়ি চাপা ও দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে নাচানাচি করার অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

কাউন্সিলর সাইফুল বিন জলিলের সাময়িক বরখাস্তের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‌‘আমি জেনেছি, কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফ্যাক্সে এসেছে প্রজ্ঞাপনটি।’

উল্লেখ্য, গত ১৯ মার্চ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ সদস্য রোকন উদ্দিন রোকনকে গাড়ি দিয়ে ধাক্কা দেন কাউন্সিলর সাইফুল বিন জলিল। এরপরেই অস্ত্র হাতে নাচানাচি করেন তিনি। এরপর পুলিশের সাথে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে।
অস্ত্র হাতে নাচানাচি ও পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় কাউন্সিলর সাইফুলকে প্রধান আসামি করে মামলা করেন যুবলীগ সদস্য রোকন। এ মামলায় গ্রেফতার হয়ে কুমিল্লা কারাগারে রয়েছেন সাইফুল বিন জলিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য