,

‘জীবনে এত বড় মাছ দেখিনি’

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি দেখে অনেকেই বলছেন, ‘এত বড় মাছ জীবনে দেখিনি’। বিশাল মাছটি বিক্রির জন্য সিলেটের বন্দরবাজারের লালবাজারে নিয়ে এসেছেন বিল্লাল মিয়া।

ফেঞ্চুগঞ্জে যারা মাছটি ধরেছেন তারা এটি সিলেট নগরীর বৃহৎ মাছের আড়ৎ কাজির বাজারে বিক্রি করেন। সেখান থেকে কিনে এনেছেন বিল্লাল মিয়া। তবে কত টাকায় কিনেছেন তা তিনি জানাতে চাননি।

বিল্লাল মিয়া বলেন, ‘কুশিয়ারায় বড় মাছ ধরা পড়লে আমার কাছে খবর আসে। একইভাবে মঙ্গলবার সকালে খবর আসে অনেক বড় মাছ ধরা পড়েছে। পরে জানতে পারি মাছটি কাজিরবাজার আড়তে তোলা হয়েছে। সেখান থেকে মাছটি কিনে লালবাজারে নিয়ে আসি’। বিল্লাল মিয়া জানান, বাঘাইড় মাছটির ওজন প্রায় ৪ মণ। তিনি এটি ৪ লাখ টাকায় বিক্রি করতে চান।

এদিকে লালবাজারে গিয়ে দেখা গেছে, বিশাল বাঘাইড়টি দেখতে বাজারে নানা বয়সী মানুষ ভিড় করেছেন। অনেকে মাছটি ছুঁয়ে দেখছেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।

মধ্যবয়সী আবদুস সালাম বলেন, ‘এত বড় মাছ সচরাচর দেখা যায় না’।

বিক্রেতা বিল্লাল মিয়া জানিয়েছেন, একক ক্রেতা না পেলে বুধবার সকালে মাছটি তিনি কেটে কেজি দরে বিক্রি করবেন। এর আগে নগরীতে মাইকিং করা হবে। তবে ইতিমধ্যেই কেজি দরে মাছ নিতে ৩০-৩৫ জন নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ২৯ অক্টোবর ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওরে ধরা পড়ে একজোড়া বড় বাঘাইড়। গত ৪ সেপ্টেম্বর কুশিয়ারায় ধরা পড়েছিল প্রায় ৪ মণ ওজনের আরেকটি বাঘাইড়। গভীর জলের নদী কুশিয়ারায় বাঘাইড়, বিশাল আকৃতির বোয়াল, চিতলসহ বড় বড় মাছ প্রায়ই ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য