,

খুলনায় ল‌ঞ্চের লস্কর হত্যায় আসামির যাবজ্জীবন

news-image

অনলাইন ডেস্ক : খুলনায় ল‌ঞ্চের লস্কর আইয়ুব আলী (৪০) হত্যা মামলায় এক আসা‌মিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন অদালত। এসময় তা‌কে ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে এ মামলার অপর এক আসা‌মি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদাল‌তে তার বিচার কার্য চলছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মির নাম মো. রায়হান সরদার। সে য‌শো‌রের চাঁচড়া এলাকার মৃত হা‌কিম সরদা‌রের ছে‌লে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৯ সা‌লের ৬ অক্টোবর একটি লঞ্চ কয়রা উপ‌জেলার ভাণ্ডার পোল এলাকায় পৌঁছায়। যাত্রীরা লঞ্চ থে‌কে নাম‌তে শুরু কর‌লে দুই যাত্রী তা‌দের টি‌কিট দেখা‌তে পারে‌নি। এ নিয়ে ওই লঞ্চের লস্কর আইয়ুব আলীর বাকবিতণ্ডা হয়।
এসময় যাত্রী রায়হান (৩৫) পকেট থেকে ছুরি বের করে আইয়ুব আলীর পেটে ঢুকিয়ে দেয়।

অপর যাত্রী তামিম হাসান আকাশও (১৫) হামলায় অংশ নেয়। এ সময় উপ‌স্থিত জনতা তা‌দের দুজন‌কে গণধোলাই দি‌য়ে পুলিশে সোপর্দ ক‌রে।

আহত আউয়ুব আলী‌কে প্রথ‌মে জায়গীর মহল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন লঞ্চ মাস্টার মো. আলমগীর মোল্লা বাদী হ‌য়ে কয়রা থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রেন, যার নং-৬।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য