,

টিকা নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ মঙ্গলবার তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এদিকে এ বছরের জুন মাসে জি-সেভেন সম্মেলনের আয়োজন করা হবে। ওই সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া, ভারত ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

জি-সেভেন সম্মেলনে উপস্থিত হওয়ার ইচ্ছা রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। আজ সিউলে নিজের কার্যালয়ের পাশের একটি কমিউনিটি ক্লিনিকে টিকা নেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জুন মাসে যুক্তরাজ্য সফরে প্রেসিডেন্ট ও তার স্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সু হুনসহ মোট ৯ জন সহযোগী যাওয়ার কথা। তারাও টিকা নিয়েছেন।

সূত্র : রয়টার্স।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য