,

গুলি করা ভিডিও ফেসবুকে, কিশোর আটক

news-image

নারায়ণগঞ্জ সংবাদদাতা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করা সেই কিশোর আটক হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অভিযুক্তকে আটক করা হয়। ভিডিওটি ফেসবুকে কীভাবে আসলো, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া রিভলবার দিয়ে গুলি চালানোর একটি ভিডিও শেয়ার ওই কিশোর শেয়ার করেছেন। সেই ভিডিওর শিরোনাম লিখেছেন ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অত্যাধুনিক রিভলবারে ম্যাগজিন দিয়ে অস্ত্রটি লোড করা হয়। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন সেই কিশোর। পরে সেই ভিডিও নিয়ে শুরু হয় তুমুল সামালোচনা।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর ফতুল্লার পাগলায় এক কিশোরের ফাঁকা গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য