,

ফ্রান্সে প্রাণী জবাইয়ের ইসলামী পদ্ধতি নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসের আগে ফ্রান্সে ইসলামী নিয়ম-নীতি অনুসারে পোলট্রি প্রাণী (হাঁস-মুরগি ইত্যাদি) জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির মুসলিম কর্মকর্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্যারিস মসজিদের পরিচালক চেমস এদ্দিন হাফেজ, লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপটানে ও এভরি শহরের পরিচালক খলিল মারুন একটি যৌথ বিবৃতিতে বলেন, ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৩ নভেম্বরের বিজ্ঞপ্তিটি এদেশের মুসলিমদের কাছে একটি ভুল বার্তা দিচ্ছে। এদিকে সামনেই রমজান মাস।

নতুন আইন অনুসারে ২০২১ সালের জুলাই মাস থেকে ফ্রান্সে ইসলামি নিয়ম-নীতি মোতাবেক পোলট্রি প্রাণী জবাই করা নিষিদ্ধ।

এ যৌথ বিবৃতিতে এটাও উল্লেখ করা হয়, এ তিন প্রশাসক তাদের মতামত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছেন। কিন্তু কোনো সুষ্ঠু সমাধান পাননি।

তাদের মতে, এসব নিষেধাজ্ঞা সাধারণ মানুষকে মুক্তভাবে তাদের ধর্ম পালনে তীব্র বাধার সৃষ্টি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, তারা মানুষের ধর্ম পালনের মৌলিক অধিকার পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য