,

স্কুল গেটে তালা ঝুলিয়ে ভেতরে পাঠদান ও পরীক্ষা!

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে করোনাভাইরাস মহামারীর মধ্যেই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানসহ টার্ম পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রূপগঞ্জ সদর ইউনিয়নের ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার একটি রুটিনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত রাখা হয়। পরে বাইরে থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়। যাতে করে বিষয়টি সবার দৃষ্টি আড়াল করতে পারে।

যেখানে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থবিধি মেনে চলার জন্য সরকারি নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মনীতির তোয়াক্কা না করে ও স্থানীয় প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশে পরীক্ষা নিচ্ছে। এতে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়াসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে অভিভাবকরা আশঙ্কায় রয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন, ফয়সাল, সুজনসহ আরো অনেকের সঙ্গে এ বিষয়ে কথা হয়।

তারা জানায়, স্যারেরা আমাদের যেভাবে নির্দেশ করেন আমরা তাই করি। রুটিন অনুসারে আমরা স্কুলে যেয়ে পরীক্ষার প্রশ্ন ও খাতা নিয়ে বাড়িতে এসে লিখে আবার স্কুলে খাতা জমা দিয়ে দেই।

এ বিষয়ে ইউসুফগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য