,

সেরা বাংলা ছবি সৃজিতের ‘গুমনামি’, সেরা হিন্দি ছবি সুশান্তের ‘ছিচ্চোরে’,

news-image

অনলাইন ডেস্ক : ঘোষণা করা হলো ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ সোমবার সন্ধ্যায় দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে জয়ীদের নাম ঘোষণা করা হয়।

সেরা অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে হিসেবে বাংলা থেকে জয় পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামি’। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পেল ‘গুমনামি’। ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেরা হিন্দি ছবির জন্য পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুতের ‘ছিচ্চোরে’।

‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সংগীত পরিচালনায় সেরা আবহসংগীতের পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)। সেরা পরিচালক- সঞ্জয় পুরণ সিং চৌহন (বাহাত্তর হুরিয়াঁ)।
সেরা ফিচার ফিল্ম হিসেবে মোহনলাল, কীর্তি সুরেশ অভিনীত মালয়ালম ছবি ‘মারাক্কর’। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী এবং একই ক্যাটাগরিতে ‘অসুরণ’-এর জন্য পুরস্কার পেলেন দক্ষিণী তারকা ধনুশ। পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত কঙ্গনা রানাওয়াত।
‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য জীবনের চতুর্থ জাতীয় পুরস্কারটি পেলেন অভিনেত্রী। সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত নাগা বিশাল।

এছাড়াও তালিকায় রয়েছে- সেরা ফিল্ম ফ্রেন্ডলি স্টেট- সিকিম, সেরা সহ-অভিনেত্রী পল্লবী যোশী (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সংলাপ বিবেক অগ্নিহোত্রি (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সহ-অভিনেতা বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স), সেরা ছবি (সামাজিক বিষয়) আনন্দি গোপাল, সেরা তেলগু ছবি জার্সি, সেরা তামিল ছবি- অসুরণ। অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ সিনেমায় ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হয়েছেন বি প্রাক। সেরা অ্যানিমেটেড ছবি হিসেবে সম্মানিত ‘রাধা’। সেরা শিশুদের ছবির পুরস্কার পেল ‘কস্তুরি’।

প্রসঙ্গত, গত বছর মে মাসে এই পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের জন্য সব পিছিয়ে যায়। ছবির বাছাই পর্বের কাজ সম্পন্ন করে সোমবার তালিকা প্রকাশ করল দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি