,

ব্রিসবেন আলোকিত হলো বাংলাদেশের পতাকার রঙে

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা (স্টোরি ব্রিজ এবং ভিক্টোরিয়া ব্রিজ) আলোকিত হলো বাংলাদেশের পতাকার রঙে

অস্ট্রেলিয়ায় জ্বলে উঠল বাংলাদেশের লাল সবুজের আলো। আজ সোমবার দেশটির কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা (স্টোরি ব্রিজ এবং ভিক্টোরিয়া ব্রিজ) আলোকিত হলো বাংলাদেশের পতাকার রঙে।

অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো লোকাল গভর্নমেন্টের সহায়তায় এ ধরনের উদ্যোগ (আলোকসজ্জা ও পতাকা উত্তোলন) নিয়েছেন ব্যাব (বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইন্ক্) কার্যপরিষদের নেতৃবৃন্দ। আর মূল কনসেপ্ট ও উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন ড. যীশু দাস গুপ্ত। এ উদ্যোগে সরাসরি তত্ত্বাবধান ও অর্থায়ন করেছে ব্রিসবেন সিটি কাউন্সিল।

আজ লাল সবুজের আলোকছটায় ব্রিসবেনে অবস্থিত বাংলাদেশিরা বিনম্র শ্রদ্ধায় আমাদের সূর্য সন্তানদের স্মরণ করেন। এর আগে ২০ মার্চ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় শহরের প্রাণকেন্দ্রে উন্মুক্ত পরিসরে। এ ছাড়া ব্রিসবেনে রাষ্ট্রীয়ভাবে ২৬ সে মার্চ উত্তোলন করা হবে বাংলাদেশের পতাকা। পতাকা উত্তোলন হবে ব্রিসবেনের প্রাণকেন্দ্র ‘ব্রিসবেন টাউন হল’ এ।
আয়োজকরা বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালোরাত্রী, স্মরণ করতে চাই, লাখ লাখ শহীদ ও মা-বোনদের, যারা হানাদার বাহিনীর দ্বারা দীর্ঘ ৯ মাস অত্যাচারিত-নির্যাতিত হয়েছেন। যাদের মহান আত্মত্যাগের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্মরণ করতে চাই, ২৬ শে মার্চ আমাদের ৫০তম মহান স্বাধীনতা দিবস। সম্মানের সাথে সাথে এই উদ্যোগ আমাদের জন্য একটি অনন্যা সুযোগ বাংলাদেশকে তুলে ধরার।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য