,

ভিডিও তৈরি করে বাইডেনের হোঁচট খাওয়া নিয়ে উপহাস ট্রাম্প জুনিয়রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিঁড়ি বেয়ে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় তিন বার হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

এ ঘটনার পর নিজের অফিসিয়াল টুইটার পেজে এডিট করা একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প জুনিয়র। ওই ভিডিওতে বিমানে ওঠার সময় জো বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্যের পাশে ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার দৃশ্য দেখানো হয়েছে। দৃশ্যে দেখা যায়-ট্রাম্পের বলের আঘাতে বাইডেন হোঁচট খেয়ে পড়ে যান।

এদিকে, বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার ‘ফিজিক্যাল ফিটনেস’ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
গত শুক্রবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় প্রথমে তাকে হোঁচট খেতে দেখা যায়, এরপর উঠে দাঁড়ান, পরে আবার পড়ে যান, দ্বিতীয়বার উঠে দাঁড়াতে চেষ্টা করেন এবং পড়ে যান।

এ সময়ে তার হাত ছিল সিঁড়ির হাতলে। এরপর লঘু পায়ে উপরে উঠে হাত নেড়ে তিনি সবাইকে স্বাগত জানিয়েছেন।

 

ভিডিও দেখতে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য