,

পালানোর সময় বিমানবন্দর থেকে পিকে হালদারের সহযোগী শুভ্রা গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ মাথায় নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী শুভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তার শুভ্রা ওয়াকামা লিমিটেডের পরিচালক। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আজ সোমবার (২২ মার্চ)
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পি কে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর বান্ধবী ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দুদক। দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার তাঁকে গ্রেপ্তার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারের পর শুভ্রাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য