,

মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে শিশুর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহরে মোবাইল ফোন কেনার বায়না ধরে না পেয়ে নানীর উপর অভিমান করে অন্তর (১০) নামের এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই এলাকার আবু সাইদের ছেলে ও জুলেখা খাতুনের নাতী।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বাবা মা ঢাকায় গার্মেন্টসে কাজ করায় শিশুকাল থেকেই নিহত অন্তর ও তার বড়ভাই নানী জুলেখা খাতুনের কাছেই থাকতো। অভাবের সংসারে নানী তার দুই নাতীকে নিয়ে দিন মজুরি করতো। গত কয়েকদিন হলো শিশু অন্তর নানীর কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার আবদার করতে থাকে। কিন্তু নানী তা কিনে দিতে পারেননি। সোমবার সকালে দুই নাতীকে নিয়ে যখন কাজে বের হবেন সে সময় আবারও অন্তর মোবাইল ফোন কিনে দিতে নানীর কাছে দাবী করে। এসময় নানী জুলেখা অন্তরকে বকাঝকা করে বড় নাতীকে সাথে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে নানীর উপর অভিমানে ঘরের আড়ার সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান বাশির বলেন, খবর পেয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছেলেটি তার নানীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য