,

আফগানিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড আফগানিস্তান সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে বৈঠক করেছেন। আফগান তালেবানের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় যখন দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা একেবারেই নিকটবর্তী তখন পেন্টাগনের প্রধান আফগানিস্তান সফর করছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি অস্টিনের প্রথম আফগানিস্তান সফর।

গত বছরের ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কাতারের রাজধানী দোহায় একটি শান্তি চুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু আমেরিকায় ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে, এই সময়ের মধ্যে তারা সব সেনা প্রত্যাহার করবে না।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে দু’জন আলোচনা করেছেন। পাশাপাশি দেশটিতে নতুন করে সহিংসতা বাড়ার কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং আফগান প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকের পর অস্টিন টুইটারে দেওয়া এক পোস্টে লেছেন, “আমি প্রেসিডেন্ট আশরাফ গণির প্রতি খুবই কৃতজ্ঞ। আমি এখানে শুনতে এবং শিখতে এসেছি। এই সফর আমার জন্য খুবই উপকারী হয়ে উঠবে।”

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের