,

জাপান ছিল আমার স্বপ্নের দেশ : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নব্বইয়ের দশকের শুরুতে বিরোধী দলের নেতা হিসেবে জাপান সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাপান ছিল আমার স্বপ্নের দেশ।

তিনি এ সময় ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের কথাও স্মরণ করে তার মেয়ে শেখ হাসিনা বলেন, সেই সফরে আমার বোন শেখ রেহানা এবং ছোট ভাই শেখ রাসেল বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন।

গতকাল রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূত জানান, মহামারি পরিস্থিতি স্বাভাবিক হলে তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব জানিয়ে বলেন, রাষ্ট্রদূত নাওকি ইতো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের ওপর নির্মিত তথ্যচিত্র ‘ওয়েলকাম বঙ্গবন্ধু (১৯৭৩)’ শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে জাপানি অর্থায়নের যেসব প্রকল্প রয়েছে, সেগুলোর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাষ্ট্রদূত বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যেও মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হবে এবং এটা হবে ‘গেইম চেঞ্জার’। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানকে জায়গা দেওয়া হয়েছিল, যা আগামী বছর প্রস্তুত হবে বলে রাষ্ট্রদূত বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ে হবে জাপানের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, মাতারবাড়ি প্রকল্পের কাজ শেষ হলে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই জাপান এবং বাংলাদেশ যৌথভাবে এই টার্মিনালটি পরিচালনা করবে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য