শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ১২৩ ফুট উঁচুতে স্থান পাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ১২৩ ফুট উচ্চতায় স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। বুধবার বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি উদ্বোধন করা হয়েছে। এত বেশি উচ্চতায় কোনো রাষ্ট্রনায়কের ভাস্কর্য স্থাপন বিশ্বে এটিই প্রথম বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

ঝিনাইদহের বারোবাজারের শমসের নগরের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজে স্থাপন হতে যাওয়া এ ভাস্কর্যের নাম দেয়া হয়েছে ‘The Statue of Speech & Freedom’। এটির ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা।

বঙ্গবন্ধু জাদুঘরের জন্য নির্মিত ২০টি আবক্ষ ভাস্কর্যবঙ্গবন্ধু জাদুঘরের জন্য নির্মিত ২০টি আবক্ষ ভাস্কর্য

জাতির পিতার জন্মের ১০০ বছর এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ভাস্কর্যটির মূল বিষয়বস্তু হিসেবে ধরা হয়েছে। ভাস্কর্য সম্বলিত টাওয়ারে আরো থাকছে বঙ্গবন্ধু জাদুঘর, গবেষণাগার, ছাত্র সংসদ, প্রজন্ম ৭১ অফিস, ক্যাফেটোরিয়া ও ক্লাব।

ভাস্কর্য ও জাদুঘর বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, কলেজের সভাপতি ড. রাশেদ শমসেরসহ আয়োজকরা। তারা জানান, বঙ্গবন্ধু জাদুঘরের জন্য ২০টি আবক্ষ ভাস্কর্য এবং ‘The Statue of Speech & Freedom’ এর মূল নকশা অনুযায়ী সব কার্যক্রম কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

ঢাবির ঘটনায় সাংবাদিক আহত, দুঃখ প্রকাশ ছাত্রদল নেতার

তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে জনজীবন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

২১ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তেজনা তীব্র, শান্তি আলোচনা অনিশ্চিত

লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বেগমগঞ্জে টিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত

তাপপ্রবাহ নিয়ে ভাইরাল সতর্কবার্তা ভুয়া—জানালো ফায়ার সার্ভিস