,

৯০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পাচ্ছে ১২ কিশোর

news-image

অনলাইন ডেস্ক : মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পাচ্ছে বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়াকাঠির ১২ জন শিশু-কিশোর। আগামী ২৩ মার্চ মঙ্গলবার চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, শিশু-কিশোরদের মসজিদে জামাতে নামাজ আদায়ে উৎসাহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়ন করে চালিতাবাড়ী-পূর্ব জিড়াকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সংগঠটির উদ্যোক্তারা এমন উদ্যোগ নিলে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে ৩০ দিন শেষে জায়নামাজ, ৪৫ দিন শেষে ১৫ জন শিশু-কিশোরকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।

এরই ধারবাহিকতায় ৯০ দিন (তিন মাস) নিয়মিত নামাজ আদায়কারী ১২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে বলে জানান সিপিজে সোসাইটি’র প্রধান সমন্বয়ক ও মুখপাত্র সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল। তিনি বলেন, ‘সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে কিশোরদের রক্ষা করতে এবং আদর্শ প্রজন্ম গড়ে তুলতে নামাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এলাকার সকলের প্রচেষ্টায় এমন একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে। এর ফলে একটি ছেলেও যদি পরবর্তী জীবনে নামাজ আঁকড়ে ধরে দেশের জন্য কাজ করতে পারে, তাহলে আমাদের উদ্যোগ সফল ও সার্থক হবে।’

ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চালিতাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. কাওছার বলেন, নামাজে উৎসাহ প্রদানে এলাকাবাসীর উপহার দেওয়ার ঘোষণার পরে কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে ওঠবে। এদিকে সিপিজে সোসাইটি’র এমন উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ স্থানীয় সচেতন মহল। তারা এ ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য