,

২৩ মার্চের পর তাপমাত্রা বাড়তে পারে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ২৩ মার্চের পর তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, এখন বাতাসে আদ্রতা কম। তাই তাপমাত্রা বাড়া সত্ত্বেও তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না। তবে ২৩ মার্চের পর তাপপ্রবাহ ঘোষণা করা হতে পারে।

এদিকে আজ রবিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সেইসঙ্গে আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলাদেশে এখন বেশ কিছু জায়গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এরপরও কেন তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না? এ ব্যাপারে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘এখন বাসাতে আদ্রতা কম। আদ্রতা বেশি হলে গরমের অনুভূতি বাড়ে। আর বাড়তি তাপমাত্রা একই অঞ্চলে থাকায় তাপপ্রবাহ ঘোষণা হয় না। অঞ্চল আস্তে আস্তে বাড়তে থাকলে আমরা তাপপ্রবাহ ঘোষণা করব। যতক্ষণ এ অবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তাপপ্রবাহ ঘোষণা করা হবে না। ২৩ মার্চের পর তাপপ্রবাহ ঘোষণা হতে পারে।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য