,

৪ মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত চার মাসের মধ্যে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের রেকর্ড। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন। যার ফলে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জনে।

ভারতজুড়ে টিকাদান কর্মসূচি জোরালোভাবে শুরু হয়েছে। এরপরও সংক্রমণের এই রেকর্ড দেশটির জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। গত ১১২ দিনের মধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ৯৫৩ জন। আর শুক্রবারের সংক্রমণ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে মাত্র তিনদিনেই লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য