,

করোনাভাইরাস : ১ সপ্তাহে পরীক্ষা বেড়েছে ২০%, শনাক্ত রোগী বেড়েছে ৯১%

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়ার অপেক্ষা।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়ার অপেক্ষা।

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির মধ্যে এক সপ্তাহে নমুনা পরীক্ষার সংখ্যা যেখানে ২০ শতাংশ বেড়েছে, শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৯০ শতাংশের বেশি।

আর ২০ মার্চ পর্যন্ত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮৫ শতাংশ বেড়েছে বলে উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৪ থেকে ২০ মার্চ – এই এক সপ্তাহে সারা দেশে মোট এক লাখ ৩৯ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে ১২ হাজার ৪৭০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়। আর ১০ হাজার ৪০৮ জন সুস্থ হয়ে ওঠেন।

তার আগের সপ্তাহে ৭ থেকে ১৩ মার্চের মধ্যে মোট এক লাখ ১৬ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

ওই সময়ে ৬ হাজার ৫১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যুর হয়েছিল ৭৬ জনের। আর ৮ হাজার ৩৪৪ জন সুস্থ হয়ে উঠেছিলেন।

সেই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে ২০ দশমিক ১৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৯১ দশমিক ৪৯ শতাংশ; মৃত্যু বেড়েছে ৮৫ দশমিক ৫৩ শতাংশ

কোভিড-১৯: দৈনিক শনাক্ত রোগীর হার

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৯টি ল্যাবে মোট ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে আরও ১ হাজার ৮৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে পৌঁছায়।

এই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয় আরও ২৬ জনের। তাতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৬৬৮ জনে পৌঁছায়।

দেশে এ পর্যন্ত যাদের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে ৫ লাখ ২০ হাজার ৭১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে আসার পর এক পর্যায়ে তা ৩ শতাংশের নিচেও নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। ৯ মার্চ তা আবার ৫ শতাংশ ছাড়িয়ে যায়। আর গত তিন দিন তা রয়েছে ৯ থেকে ১১ শতাংশের মধ্যে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য