,

জাতির পিতার নাম মুছে ফেলতেই স্বাধীনতার ঘোষক তৈরি করা হয় : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মার্চ মাস’ আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আর এ মাসেই পেয়েছি আমরা স্বাধীনতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল হচ্ছে এই দেশ। অথচ জাতির পিতার নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল।

রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।

‘জাতির পিতাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটাই আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত’ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু মানুষের জন‌্য কাজ করেছেন। প্রতিটি ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারো কাছে মাথা নিচু করেননি। ভাষা আন্দোলন তিনিই প্রথম শুরু করেছিলেন’ যোগ করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর ছোটবেলা, তার জীবন, আন্দোলন সম্পর্কে এ দেশের মানুষের জানা উচিত। আমরা দুই বোন যতটুকু পারি জানাবো। স্বাধীন বাংলাদেশে তাকে হত্যা করা হলো, ইতিহাস মুছে ফেলার চেষ্টা হলো। স্বাধীনতার ঘোষক বানানো হলো আরেকজনকে। এমনও হলো, তার নাম নেয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস আবার নতুন করে দেখা দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলতে। এ সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সময়টাকে আমরা এমনভাবে উদযাপন করব যাতে সাধারণ মানুষ সুফলটা পায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য