,

পাবনায় ‘মাথায় গুলি চালিয়ে’ এসআইয়ের আত্মহত্যা

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে- নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন।

থানার ছাদে রবিবার সকালের কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।

নিহত হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার জব্বার আলীর ছেলে। তিনি চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানার এসআই হিসেবে যোগ দেন।

আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এএসপি মাসুদ আলম আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য