,

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়েতে সৌদির নিষেধাজ্ঞা

news-image

নিউজ ডেস্ক : পাকিস্তান, বাংলাদেশ, চাদ ও মিয়ানমার— এই চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। কোনো সৌদি পুরুষ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। এনডিটিভি।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সৌদি আরব সরকার দেশের পুরুষদের বিদেশি নারী বিয়ে করার প্রবণতা নিরুৎসাহিত করতে চাইছে। সেই অনুযায়ীই শুক্রবার এক সরকারি আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি আদেশে বিদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতিও বেঁধে দেওয়া হয়েছে।

সৌদি পত্রিকা মক্কা ডেইলিকে এ বিষয়ে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি বলেন, যদি কোনো সৌদি পুরুষ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে প্রথমে তাকে বিয়ের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আবেদনকারী পুরুষ যদি ডিভোর্সড হন, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না।

তিনি আরো বলেন, আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশের ঊর্ধ্বে হতে হবে এবং আবেদনপত্রে তিনি যে জেলার বাসিন্দা, সেখানকার মেয়রের স্বাক্ষর থাকতে হবে। পাশপাশি আবেদনপত্রের সঙ্গে নিজের পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রের কপিও সংযুক্ত করতে হবে।

সৌদি পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে আদেশে। আসাফ আল কুরায়শি বলেন, ‘আদেশে বলা হয়েছে, কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সেক্ষেত্রে আবেদনপত্রে অবশ্যই এই তথ্য উল্লেখ করতে হবে—বর্তমানে তিনি যে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন, তিনি অক্ষম কিংবা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা বন্ধ্যা; এবং হাসপাতাল সনদের কপি আবেদনপত্রে সংযুক্ত থাকতে হবে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য