,

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন হতাহতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছে চারজন, দশ যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

রতন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এরমধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাস দুটি মহাসড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়ের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য