,

পুকুরের মাটি খুঁড়তে বেড়িয়ে এল ৭৫ কেজির বিষ্ণুমূর্তি

news-image

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় পুকুরের মাটি খুঁড়তে গিয়ে ৭৫ কেজি ওজনের পুরনো কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রয়ণ কেন্দ্রের লেউটিহাড়ির একটি প্রাচীন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে লেউটিহাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরপাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, ভেলারহাট সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।

মূর্তিটির ওজন ৭৫ কেজি। এটি ৩০ ইঞ্চি লম্বা ও ১ ফুট প্রস্থের। মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য