,

ঘেরে মিলল ১ কেজি ওজনের ৮ ইলিশ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বদ্ধ জলাশয়ে ইলিশ মাছ চাষ নিয়ে ব্যাপক গবেষণার কাজে বড় ধরনের সফলতা আনার সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ একটি মাছের ঘেরে পাওয়া গেছে এক কেজি ওজনের ৮টি ইলিশ।

শুক্রবার ভোলার চরফ্যাসন উপজেলায় চর কুকরি মুকরিতে চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে ওই মাছগুলো পাওয়া যায়।

উন্নয়নকর্মী আনিচ হাওলাদার জানান, সকালে চর কুকরি মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলার সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে।

আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে আসেন।

তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে। ইলিশ সামুদ্রিক মাছ হলেও পুকুর বা ঘেরেও এই মাছের চাষ নিয়ে হচ্ছে নানা গবেষণা।

আবদ্ধ জলাশয়ে বাণিজ্যিকভাবে এই মাছ চাষ সম্ভব নয় বলে মত মৎস্য বিজ্ঞানীদের।

কেউ কেউ পুকুরের মতো আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষ করার চমক দেখালেও এটাকে বাণিজ্যিক রূপ দেয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত।

তবে ঘের মালিক চরফ্যাশন চেয়ারম্যান আবুল হাসেম মঞ্জু ঘটনাস্থলে ছিলেন না। তিনি মাছ দেখেননি তবে শুনেছেন, তার ঘেরে এক কেজি ওজনের ইলিশ পাওয়া গেছে।

সূত্র : যুগান্তর

 

ভিডিওর দেখতে এখানে ক্লিক করুন: blob:https://www.facebook.com/567f9cfc-4493-4bec-9b4c-04ca17932acb

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য