,

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন সেচের দাবিতে কৃষকদের মানববন্ধন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন সেচ সুবিধার দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনের আয়োজন করে ‘ব্রাহ্মণবাড়িয়া কৃষক সমিতি’।
কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, অ্যাডভোকেট জামাল আহমেদ, নারীনেত্রী আসমা খানম প্রমুখ।
বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল-আখাউড়া পর্যন্ত চার লেনের সড়কের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমে এখনও অনেক এলাকার কৃষক সেচের পানি পায়নি। ফলে তাঁরা জমিতে চাষ ও রোপণ করতে পারেনি। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। বক্তারা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সেচ প্রকল্পের ক্যানেল ও চার লেন সড়ক একসঙ্গে নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য