,

কাজলের তর সইছে না

news-image

বিনোদন ডেস্ক : নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এটি পরিচালনা করছেন প্রবীণ সাত্তারু।

এই ছবিতে কাজলের বিপরীতে দেখা যাবে সুপারস্টার নাগার্জুনা আক্কেনেনিকে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে তাদেরকে রোমান্স করতে দেখা যাবে।

এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে কাজল বলেন, নাগার্জুনা আমার শৈশবের ক্রাশ। আর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। টলিউডে দারুণ একটি যাত্রা হতে যাচ্ছে। শুটিংয়ে অংশ নেয়ার জন্য সত্যি তর সইছে না।

এরইমধ্যে তেলেগু ভাষার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নাগার্জুনা আক্কেনেনি ও কাজল আগারওয়াল। সম্প্রতি এ ছবির শুটিং শুরু হয়েছে। বর্তমানে হায়দরাবাদে ছবিরর ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন পরিচালক। খুব শিগগির গোয়াতে পরের শিডিউলের শুটিং শুরু হবে। গোয়াতে শুটিং শেষ করে পুনরায় টিম চলে যাবে হায়দরাবাদে। আসছে ৩১ মার্চ সেখানে যোগ দেবেন কাজল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য