,

বিজেপি শাসিত রাজ্যে মহিলারা মোটেই সুরক্ষিত নয় : নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। গতকাল দাসপুরের ভূতা হাটতলা ময়দানে দাসপুরের তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়ার সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি। সেই প্রচার সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন বসিরহাটের সাংসদ।

সেখানে সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন নুসরাত। তিনি জানতে চান, “যে মুখ্যমন্ত্রীর আমলে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত সেই মহিলাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন না আপনারা?” এমন প্রশ্নের উত্তরে দর্শকাসনে বসা মহিলারা হাত তুলে সমস্বরে জানিয়ে দিলেন ‘হ্যাঁ, চাই’।

এদিন বক্তৃতায় রাজ্যে নারী সুরক্ষার উপর জোর দেন নুসরাত। তিনি বলেন, “গত ১০ বছরে আমাদের রাজ্যে দিদির মুখ্যমন্ত্রীত্বে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। যা বিজেপি শাসিত রাজ্যে কল্পনার বাইরে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা মোটেই সুরক্ষিত নয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরপ্রদেশের হাথরসে।”

এরপরই ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘সবুজসাথী’ প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, “নারীদের জন্য এমন প্রকল্প দেশের অন্য কোনও রাজ্যে নেই। এর ফলে আমাদের রাজ্যে মেয়েদের কম বয়সে বিয়ের প্রবণতা অনেক কমেছে। বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। ওরা মহিলাদের সম্মান দিতে জানে না। ওদের কথায় মোটেই বিশ্বাস করবেন না। ওরা মহিলাদের কটুক্তি করে। এমনকী আমাকেও বাদ দেয় না।”

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য