,

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়াড়ী স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ী দ্বগ্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জুয়াড়ী স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ী দ্বগ্ধ হয়েছে। শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার তন্তর ভাটিমাটা গ্রামে এ ঘটনা ঘটে। এসিড দ্বগ্ধ এক সন্তানের জননী চন্দনা রানী পাল ও তার মা পুতুল রানীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসিড দ্বগ্ধ গৃহবধূসহ স্বজনরা জানান, প্রায় দশ বছর আগে ঢাকার তাঁতি বাজার এলাকার নিতাই পালের ছেলে আনন্দ পালের সাথে ভাটিমাটা গ্রামের কালিপদ পালের মেয়ে চন্দনা পালের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই জুয়াড়ী স্বামী টাকার জন্য প্রায়ই তাকে মারধর করত। নির্যাতন সইতে না পেরে এক বছর আগে সে বাবার বাড়ি ভাটিমাটা গ্রামে চলে আসে। শুক্রবার দুপুরে আনন্দ পাল শ্বশুড় বাড়িতে এসে স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যেতে চায়। এতে
অস্বীকৃতি জানালে আনন্দ পাল ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও শ্বাশুড়ীকে এসিড নিক্ষেপ করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্হল ও জেলা সদর হাসপাতালে দুই স্হানেই পুলিশ পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য