,

গত ২৪ ঘণ্টায় টিকা নিলেন লক্ষাধিক মানুষ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছেন এক লাখ ৭ হাজার ৪৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৯৭০ জন এবং নারী ৪৮ হাজার ৪৬৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন মানুষ। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ এবং নারী ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮৯৭ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৪ লাখ ৭৬ হাজার ৬৪২ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৫৯ হাজার ৮৪০ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ১৫ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে চার লাখ ৫৭ হাজার ৬৮১ জন, খুলনা বিভাগে ছয় লাখ ১৪ হাজার ৮৬০ জন, বরিশাল বিভাগে দুই লাখ সাত হাজার ৮৫৫ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৮ হাজার ৬৮৯ জন।

আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬০ লাখ সাত হাজার ১০৩ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য