,

শিক্ষার্থীদের নিয়ে মার্চপাস্ট-র‌্যালি বন্ধের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‌্যালির আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ সংক্রান্ত এক জরুরি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব মাধ্যমিক বিদ্যালয়ে কভিড-১৯ পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ইতিমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‌্যালির আয়োজন করছে, যা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য