,

বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আগামী ১৯ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ করা হলো। যাতে পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য