,

জাতীয় অনুষ্ঠানে ড্রেসকোড ভাঙায় ওসি প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে ত্রুটিপূর্ণ পোশাক পরায় এক আদেশে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বুধবার রাতেই তাকে প্রত্যাহার করেন।

এর আগে বিষয়টি নজরে আসার পর পুলিশ সদর দফতর থেকে তাকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশনা আসে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রূহুল কুদ্দুস জানান, জাতীয় বা সরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে হলে পুলিশের নির্দিষ্ট ড্রেসকোড আছে। আর কর্তব্যরত অবস্থায়ও পুলিশের পোশাকের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আছে। কিন্তু কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জাতীয় ও সরকারি অনুষ্ঠানে ড্রেসকোড লঙ্ঘন করেছেন। এর অপরাধে তাকে বুধবার রাতেই থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এরপর তিনি পবা উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। তখন তার পরনে ছিল টিউনিক। এর ভিতরে তিনি সাদা শার্ট ও টাই পরেন।
এছাড়াও মাথায় তিনি ফ্লিড ক্যাপ পরেন। এতে পুলিশের ড্রেস কোড মানা হয়নি।

ওই অনুষ্ঠান শেষে ওসি জিল্লুর রহমানের সেই ছবি আবার তার ফেসবুক পেজে দেন। পরে বিষয়টি ঢাকা পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়ার নজরে পড়ে। তাই ড্রেসকোড লঙ্ঘনের বিষয়টি রাতেই আরএমপি কমিশনারকে জানানো হয়।

এরপর আরএমপি কমিশনার রাতেই ওসি জিল্লুর রহমানকে কাটাখালী থানার ওসির পদ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। আদেশ প্রাপ্তি পর ওই রাতেই তিনি থানা ছেড়ে পুলিশ লাইনে চলে গেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য