রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার মওদুদের মরদেহ ঢাকা পৌঁছেছে

news-image

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

মরদেহের সঙ্গে সিঙ্গাপুর থেকে এসেছেন মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ।
বিমানবন্দরে মওদুদ আহমদের মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আব্দুল লতিফ জনি, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি গুলশানে মওদুদ আহমদের বাসায় নিয়ে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালের হিমঘরে রাতে রাখা হবে।

আগামী শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ প্রথিতযশা এ রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাবেন। সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হবে। সেখান থেকে নেওয়া হবে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে। দলের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানাবেন দলের মহাসচিব, সিনিয়র নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা। সেখানে বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে।

দুপুর আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর কোম্পানীগঞ্জ) সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

গত ১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান বিএনপির এ বর্ষিয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে প্রায় দু’মাস তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের